বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে দেশ অশিক্ষা,আন্ধকারে ঢেকে যায়।আর এই আন্ধকারে ঢেকে যাওয়া ইতিহাস আগামীতে তুলে ধরবে আজকের শিশুরা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্রী এবি তাজুল ইসলাম।মঙ্গলবার বিকেলে জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ধানমন্ডির রাসেল স্কয়ারে অনলাইন সংবাদ সংস্থা দি-এডিটর ডট নেট আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে রাজধানীর বিভিন্ন স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এবং সভাপতিত্ব করেন বিচারপতি গোলাম রব্বানী।এছাড়া উপস্থিত ছিলেন ফেরদোউসী প্রিয়ভাষিনী,বিটিভির শিল্প নির্দেশক জাহি মোস্তফা,চারুকলার সহকারী অধ্যাপক নজিব,আবুল বারেক আলবী প্রমুখ।
এবি তাজুল ইসলাম অনুষ্ঠানে শিশুদের উদ্দেশ্যে বলেন ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধুর আহবানে সবাই অস্ত্র হাতে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল।কিন্ত শিল্পীরা অস্ত্র চালাতে জানেন না।তারা তদের তুলি-কণ্ঠ দিয়ে যুদ্ধে অংশগ্রহন করেন।যেমন আজকের এই শিশুরা অংশগ্রহন করেছে।এই শিশুরাই আর অন্ধকারে ঢেকে যেতে দেবেনা সঠিক ইতিহাসকে।
বিশেষ অতিথি পঙ্কজ দেবনাথ এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের নিয়ে আসার জন্য অভিভাবকদের সম্মান জানান।তিনি বলেন বাঙ্গালী জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে কেউ আড়াল করে রাখতে পারেনি,আগামীতেও পারবেনা।তিনি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।তিনি বলেন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংগ্রহনের মধ্য দিয়ে শিশুরা জানান দিয়েছে তারা আগামীতে কোন অপরাধকে ছাড় দেবেনা।
এরপরঅনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফেরদোউসী প্রিয়ভাষিনী সহ আরো অনেকে।
অতিথিদের বক্তব্য শেষে দুই গ্রুপে ভাগ করা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরন করেন প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম।সমগ্র অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন দি-এডিটর ডট নেটের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ শামীম হায়দার তালুকদার।