আগামীকাল থেকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে পদ্মহেম ধামের উদ্যোগে আবারও শুরু হতে যাচ্ছে ‘লালন শাহ বটতলা মধুপূর্ণিমা সাধুসঙ্গ’। এটি লালন শাহ বটতলা মধুপূর্ণিমা সাধুসঙ্গের পঞ্চম আসর। ২২ ও ২৩ অক্টোবর এ সাধুসঙ্গ অনুষ্ঠিত হবে। এই সধুসঙ্গে লালনের গান ও বাণী পরিবেশন করবেন দুই বাংলার সাধুগুরুরা। বাংলাদেশের লালনশিল্পীদের মধ্যে রয়েছেন টুনটুন বাউল,দরবেশ নহীর শাহ, রব বাউল, রাজ্জাক বাউল,বজলু শাহ, সমীর বাউল, আনুশেহ আনাদিল, সুমী, রিংকু, কোনাল, বাউল তকবির হোসেন, বুড়ি ফকিরানী, আরিফ বাউল, রমজান ফকির, গোলাপী ফকিরানী। এ ছাড়া কালকাতা থেকে থাকছেন খিজমত ফকির, সম্রাট বাউল, দিলীপ দাস, সুমন্ত বাউল, ভজন দাশ বৈরাগী প্রমুখ।
আগামিকাল বেলা তিনটায় সাধুসঙ্গ শুরু হবে। চলবে ২৩ অক্টোবর ভোররাত পর্যন্ত। প্রতিদিন রাত আটটা থেকে শুরু হবে লালন গীতের মূল আসর।অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
[ঢাকা থেকে যেতে হলে গুলিস্তান থেকে বাসে উঠে সিরাজদিখান বাজার নামতে হবে।সেখান থেকে ইঞ্জিন নৌকায় টেকের হাট বটতলা অর্থাৎ সাধুসঙ্গের স্থানে পৌছানো যাবে।]