ধানমন্ডির দৃক গ্যালারীতে আলোকচিত্রী সংগঠন ড্রিমার্স ফ্যাক্টরী’র উদ্যোগে গতকাল ২২সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী ‘Shades of passion’।গতকাল আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন করেন বিশিষ্ট ফটোসাংবাদিক পাভেল রহমান।আইলাদুর্গতদের সহায়তা দিতে ১৮ থেকে ২৫ বছর বয়সী আলোকচিত্রীদের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত আলোকচিত্র নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ৫৫০টি ছবি থেকে বাছাইকৃত ৫০টি আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পায়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে সুচেতা সাগুফতা, ফাহিম আলম ও হূদয় তানভীর। সাদাকালো প্রতিটি ছবিতেই ফুটে উঠেছে বাঙালীর জীবনের নানা দিক। প্রদর্শনীটি প্রতিদিন দুপুর ৩ টা থেকে রাত ৮ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।প্রদর্শনীটি শেষ হবে আগামী ২৬ সেপ্টেম্বর।