ঈদ উপলক্ষ্যে বাজারে এসেছে ক্লোজআপ ওয়ান তারকা সালমার একক অ্যালবাম ‘বৃন্দাবন’।এটি সালমার সপ্তম একক অ্যালবাম।অ্যালবামে মোট নয়টি গান রয়েছে।গানগুলোর কথা লিখেছেন জাহিদ আকবর, লুৎফর হাসান ও সমশের অলী।আর সবগুলো গানের সুর করছেন ডা. লুৎফর হাসান ও সঙ্গীতায়োজনে রয়েছেন অভিজিৎ জিতু।শ্রোতাদের রুচি পছন্দের উপর ভিত্তি করেই এই অ্যালবাম করা হয়েছে। অ্যালবামটি শ্রোতাদের ভালো লাগবে বলে শিল্পী সালমা আশা প্রকাশ করেন।