আপনি এখানে : হোম : ছবি : গ্যালারী চিত্রকে ‘ড্রয়িং অব রফিকুন নবী’
ছবি

গ্যালারী চিত্রকে ‘ড্রয়িং অব রফিকুন নবী’

ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হয়েছে বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবীর একক চিত্র প্রদর্শনী ‘ড্রয়িং অব রফিকুন নবী’ ।গতকাল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি শিল্পী মুস্তাফা মনোয়ার। সভাপতি শিল্পী কাইয়ুম চৌধুরী।অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রকের পরিচালক শিল্পী মনিরুজ্জামান। প্রদর্শনীতে মোট ৫১টি চিত্রকর্ম রয়েছে।এর মধ্য থেকে ২০টি কাজ নিয়ে একটি ফোলিও প্রকাশ করা হয়েছে।

রফিকুন নবীর এটি নবম একক প্রদর্শনী। জেলে, মাছ ধরা, গবাদিপশু, পাখি, নদী, পাহাড়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুহূর্তের অভিব্যক্তি ফুটে উঠেছে তার চিত্রকর্মে।এছাড়া এই চিত্রকর্মের মধ্যে রয়েছে টোকাই, রবীন্দ্রনাথ ও লালনের প্রতিকৃতি।

প্রদর্শনীটি আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

আপনার মন্তব্য লিখুন