ফকির লালনের প্রচলিত গানগুলোর বাইরে আখড়ায় গাওয়া অপ্রচলিত গানগুলো নিয়ে ঈদে আসছে ক্লোজআপ ওয়ান তারকা রিংকুর নতুন গানের এলবাম ‘ফকির লালন বলে’।অ্যালবামটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। এলবামটিতে মোট আটটি গান থাকবে।এছাড়া থাকবে একটি ইন্সট্রুমেন্টাল।এলবামের গানগুলোর মধ্যে রয়েছে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘এলাহি আলামিন আল্লাহ’, ‘গুরু কার্য মাথায় রেখে’, ‘লণ্ঠনে রূপের বাতি’ এবং ‘ফের ফলতর ফকিরিতে’সহ আরো বেশ কয়েকটি গান।
রিংকু জানান সাধারনত লালনের প্রচলিত গানগুলো নিয়েই সবাই এলবাম করে। প্রচলিত গানগুলোর বাইরে আখড়ায় গাওয়া গানগুলো নিয়ে এলবাম করার ইচ্ছা অনেকদিনের।সেই ইচ্ছা থেকেই এই প্রচেষ্ট্রা।এলবামের গানগুলোতে শ্রোতারা আখড়ার আবহ পাবে বলেই আশা করছি।