আগামীকাল ১৫ ডিসেম্বর থেকে ধানমন্ডির দৃক গ্যালারীতে শুরু হতে যাচ্ছে তরুন প্রতিভাবান আলোকচিত্রী শ্রাবণ রেজা’র ১০ দিনব্যাপী “কোয়েস্ট ফর রিদম” শীর্ষক ২য় একক আলোকচিত্র প্রদর্শনী।আগামিকাল বিকাল ৪টায় প্রদর্শনীটির উদ্বোধন করবেন বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী ও আন্তর্জাতিক খ্যাতিমান আলোকচিত্রী আনোয়ার হোসেন । প্রর্দশনীতে মোট ৩০টি আলোকচিত্র থাকবে। প্রর্দশনীটি আগামী ২৪ ডিসেম্বর ২০১০ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।