গত ২৩ জুলাই থেকে ধানমন্ডির দৃক গ্যালারীতে শুরু হয়েছে শিল্পী রাজিয়া সুলতানার একক চিত্র প্রদর্শনী ‘শিল্পীর তুলিতে রমনী’।প্রদর্শনীটির উদ্বোধন করেছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জনাব আজাদ রহমান।শিল্পীর আঁকা প্রায় সবগুলো ছবিই দর্শকদের মুগ্ধ করেছে।প্রদর্শনীটি গতকাল ২৫তারিখে শেষ হওয়ার কথা থাকলেও দর্শকদের অনুরোধে ২৭ তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।
আগামী ২৭ তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি চলবে।