আপনি এখানে : হোম : : মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১০ গ্রহন করলেন কবি আবুল হোসেন

মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১০ গ্রহন করলেন কবি আবুল হোসেন

আধুনিক বাংলা কবিতায় বাঙালি মুসলমান কবিদের অন্যতম পথিকৃৎ কবি আবুল হোসেন বাংলা একাডেমী পরিচালিত মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১০-এ ভূষিত হয়েছেন।গত ২১শে সেপ্টেম্বর ২০১০ মঙ্গলবার বিকেল ৪:০০টায় একাডেমীর সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবির অনুস্থি’তিতে কবিপুত্র সোহেল রেজা খালেদ হোসেনের হাতে পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা মূল্যমানের একটি চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেন। এ সময় মযহারুল ইসলামের স্ত্রী নূরজাহান মযহার, কন্যা অধ্যক্ষ মেরীনা জাহান কবিতা, পুত্র চয়ন ইসলাম ও শোভন ইসলাম এবং ছোটভাই অধ্যাপক মোঃ আব্দুল খালেক উপসি’ত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। পুরস্কার প্রদান অনুষ্ঠানে মোঃ আব্দুল খালেক রচিত ‘মযহারুল ইসলাম জীবনীগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

স্বাগত ভাষণে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, বাংলা সাহিত্যের এক প্রতিভাধর কবি মযহারুল ইসলামের নামে প্রবর্তিত ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’ দেশের বরেণ্য প্রবীণতম কবি আবুল হোসেনের হাতে তুলে দিতে পারায় বাংলা একাডেমী গর্ব অনুভব করছে। এ পুরস্কার উত্তর প্রজন্মের কবিদের সৃজনশীল রচনায় অনুপ্রাণিত করবে।

অধ্যক্ষ মেরীনা জাহান কবিতা বলেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী মযহারুল ইসলাম আজীবন শুভবুদ্ধির সাধনা করেছেন, প্রত্যাশা করতেন মুক্ত বুদ্ধিবৃত্তিক সমাজের। বৈজ্ঞানিক উপায়ে ফোকলোর চর্চার প্রতিকৃতি মযহারুল ইসলাম জীবনের সাথে ফোকলোরের যোগ অনুভব করেছেন। তিনি বলেন, কবি আবুল হোসেন বাংলা কবিতা ক্ষেত্রকে অনেক ঋদ্ধ করেছেন। বাংলা একাডেমী যথার্থ কবিকেই এই পুরস্কারের জন্য মনোনীত করেছে। এজন্য পরিবারের পক্ষ থেকে বাংলা একাডেমীকে আন-রিক ধন্যবাদ জানাই।

কবিপুত্র সোহেল রেজা খালেদ হোসেন বলেন, জীবদ্দশায় মযহারুল ইসলামের সাথে কবি আবুল হোসেনের গভীর হৃদ্যতা ছিল। তাকে এ পুরস্কারে ভূষিত করায় তিনি আনন্দিত।

অধ্যাপক মোঃ আব্দুল খালেক বলেন, কবি মযহারুল ইসলাম জীবনে অনেক প্রতিকূল পরিবেশকে জয় করে নিজেকে গড়ে তুলেছেন। যে সত্যকে তিনি সত্তায় লালন করতেন জীবনের শেষমুহূর্ত পর্যন্ত তা থেকে বিচ্যুত হননি।

প্রধান অতিথির ভাষণে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মযহারুল ইসলাম ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনীতি সচেতন একজন মানুষ। তিনি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। তিনি বলেন, দেশের শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করতে পারলে জাতি হিসেবে আমরা আরো এগিয়ে যাব। এ বিষয়ে সকলকে এগিয়ে আসা উচিত। দেশের লেখক-গবেষক-কবিদের রাষ্ট্রীয়ভাবে যথাযথ সম্মানিত করা বিভিন্ন কারনে সম্ভব হয় না। বাংলা একাডেমী পরিচালিত ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’ দেশের কবিদের সম্মানিত করবে। আশা করি, এরূপ পুরস্কার প্রবর্তনের মাধ্যমে দেশের প্রথিতযশা গুণীদের সম্মান প্রদর্শনে অনেকেই এগিয়ে আসবেন।

আপনার মন্তব্য লিখুন