বিজয়ের চেতনা নিয়ে আবার আসছে মহান বিজয় দিবস।মহান বিজয় দিবস উপলক্ষে স্বপ্নের সিঁড়ি উদ্যোগ নিয়েছে এক অনন্য আয়োজনের। “দেশীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশীয় ডিজাইনকে স্বাগত জানান” এই স্লোগানে আগামী ১৬ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুধুমাত্র লাল ও সবুজ রং এ ডিজাইন করা পণ্য প্রদর্শিত হবে বিজয়ের রঙ্গে একাত্ম বাংলাদেশীদের জন্য। “নকশায় লাল-সবুজ” এই শিরোনামের আয়োজনকে সফল করতে প্রতিভাবান বাংলাদেশী ডিজাইনারদের কাছ থেকে আহবান করা হচ্ছে হাতে তৈরি লাল এবং সবুজ রঙের বিভিন্ন ডিজাইন ও পণ্য। ক্রেতা এবং বিচারকদের মতামত অনুযায়ী নির্বাচিত ডিজাইনের ডিজাইনারকে প্রদান করা হবে নগদ দশ হাজার টাকা। এবং পণ্য বিক্রয় হতে প্রাপ্ত অর্থ প্রদান করা ডিজাইনারকে।
প্রদর্শনীতে অংশগ্রহণে ইচ্ছুক ডিজাইনারদের অবশ্যই লাল সবুজ রঙে করা ডিজাইন জমা দিতে হবে নিম্নোক্ত ঠিকানায়-৬ষ্ঠ তলা, ৭০১ টঙি ডাইভারশন রোড,বড় মগবাজার, ঢাকা।সফট কপি জমা দিতে হবে এই ইমেইল অ্যাড্রেসে- designer@swapnershiri.com যাতে পণ্যের নাম,পণ্যের ওজন, পণ্যের দৈর্ঘ্য X প্রস্থ, মূল্য, পণ্যের উপকরন এবং ছবি পাঠাতে হবে।ডিজাইন জমা দেয়ার শেষ তারিখ ৫ ডিসেম্বর ২০১০।
ডিজাইনারদের করা বাছাইকৃত ডিজাইন সমূহ স্বপ্নের সিঁড়ির ওয়েবসাইট থেকে প্রদর্শনের ব্যবস্থা করা হবে যা দেশ বিদেশের মানুষ ঘরে বসে দেখতে পারবেন।
এছাড়া বিজয়ের দিনে বিজয়ের ছবি শিরোনামে স্বপ্নের সিঁড়ি আয়োজন করেছে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় প্রতিযোগিতা শুরু হওয়ার আগে জানিয়ে দেয়া হবে।সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিল্পীদের মধ্য থেকে বিচারকদের মতামত অনুযায়ী প্রথম তিনজনকে দেয়া হবে আকর্ষনীয় পুরস্কার।আগামী ৮ ডিসেম্বরের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহনে ইচ্ছুকরা রেজিষ্ট্রেশন করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহনে ইচ্ছুকরা নাম ঠিকানা,স্কুলের নাম এবং এক কপি ছবি নিম্নের ঠিকানায় পাঠাতে হবে।
স্বপ্নের সিঁড়ি,৬ষ্ঠ তলা, ৭০১ টঙি ডাইভারশন রোড,বড় মগবাজার, ঢাকা।ফোনঃ৯৩৩৯২৮২