আপনি এখানে : হোম : ছবি : জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধু এবং জাতীয় কবি শীর্ষক চিত্রকলা ও আলোকচিত্র প্রদর্শনী
ছবি

জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধু এবং জাতীয় কবি শীর্ষক চিত্রকলা ও আলোকচিত্র প্রদর্শনী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্রশালী গ্যালারীতে জাতীয় জাদুঘর এবং নজরুল ইন্সটিটিউট যৌথভাবে আয়োজন করেছে এক চিত্রকলা ও আলোকচিত্র প্রদর্শনীর।গ্যালারীতে রয়েছে বঙ্গবন্ধু এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর অঙ্কিত বেশ কিছু চিত্রকর্ম এবং আলোকচিত্র।

গত ১৪ আগস্ট তারিখে প্রদর্শনীটির উদ্বোধন করেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন।নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হেদায়েতুল্লাহ আল মাসুম,নজরুল ইন্সটিটিউটের পরিচালক রশীদ হায়দারসহ আরো অনেকে।অনুষ্ঠানে স্বাগত ভাষন প্রদান করেন জাতীয় জাদুঘরের ম্যানেজিং ডিরেক্টর প্রকাশ চন্দ্র দাস।আজ প্রদর্শনীটির শেষ দিন।

আপনার মন্তব্য লিখুন