আপনি এখানে : হোম : : শিল্পী কলিম শরাফীর গাওয়া গান নিয়ে রাগা সাউন্ডের নতুন অ্যালবাম

শিল্পী কলিম শরাফীর গাওয়া গান নিয়ে রাগা সাউন্ডের নতুন অ্যালবাম

প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী কলিম শরাফীর গাওয়া কিছু পুরনো রবীন্দ্র সংগীত নিয়ে নতুন করে ‘আমি সুদূরের পিয়াসী’ নামে অ্যালবাম বের করেছে রাগা সাউন্ড। ‘আমি তখন ছিলেম’, ‘ভুবনেশ্বর হে’, ‘চরণধ্বনি শুনি’, ‘পথে যেতে যেতে’, ‘আমার আর হবে না’, ‘আজি ঝড়ের রাতে’, ‘চরণ ধরিতে দিয়ো গো’, ‘পুরানো সেই দিনের কথা’সহ আরো বেশ কয়েকটি গান রয়েছে এই অ্যালবামে।রবীন্দ্রনাথের এই গানগুলো নিয়ে কলিম শরাফীর একটি অ্যালবাম অনেক আগেই বের হয়েছিল।গানগুলোর সংগীত পরিচালনা করেছিলেন সুজেয় শ্যাম। অ্যালবামটি এখন আর পাওয়া যায় না। সদ্যপ্রয়াত এই প্রবীণ শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই রাগা সাউন্ডের এই উদ্যোগ।

ভারতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার খয়রাডিহি গ্রামের ‌এক পীর বংশে ১৯২৪ সালের ৮ই মে জন্মগ্রহণ করেন কলিম শরাফী।মাত্র ১৮ বছর বয়েসে তিনি জড়িয়ে পড়েন রাজনীতির সঙ্গে৻ ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ার পর তাঁর গ্রামের বাড়ি থেকে পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়৻ কারারুদ্ধ কাটে তাঁর এক বছরেরও বেশি৻ পরবর্তীতে কলকাতায় রবীন্দ্রসঙ্গীতে শিক্ষাগ্রহণের পর সেখানে তিনি কিছুকাল রবীন্দ্রসঙ্গীতে শিক্ষকতাও করেন৻ ১৯৫০ সালে তিনি ঢাকায় চলে যান ও সেখানে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন৻কলিম শরাফী ১৯৬৪ থেকে ১৯৬৭ পর্যন্ত তৎকালীন পাকিস্তান টেলিভিশনে অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন৻রবীন্দ্রসঙ্গীত চর্চায় তাঁর অবদানের স্বীকৃতি হিসাবে তিনি বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন৻ তিনি দীর্ঘদিন বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতিও ছিলেন৻

বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত কারনে অসুস্থতায় ভুগছিলেন। এমাসের গত ২ তারিখে এই মহান শিল্পী পৃথিবী ছেড়ে যান।

আপনার মন্তব্য লিখুন