আপনি এখানে : হোম : : বাংলাদেশী আলোকচিত্রীর পুরস্কার জয়

বাংলাদেশী আলোকচিত্রীর পুরস্কার জয়

বাংলাদেশের আলোকচিত্রশিল্পী জ়ে.এ.আকাশ জয় করেছেন ১৬তম VIGEX International Photographic Salon-2010 পুরস্কার।অষ্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় আকাশের পুরস্কার লাভের বিষয়টি আন্তর্জাতিক ফটোগ্রাফী সংগঠনগুলো নিশ্চিত করেছে।

স্বর্নপদকজয়ী আকাশের আলোকচিত্রটির নাম “Jailed in Home”। আলোকচিত্রের বিষয়বস্তু ছিল শারীরিক প্রতিবন্ধি এক রিক্সাওয়ালা। যিনি এক হাত ও এক পা দিয়ে রিক্সা চালান।প্রায় ৪৪টি দেশের ৩৪৯০জন প্রতিযোগী এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছিলেন। পুরস্কারজয়ী আলোকচিত্রগুলো অষ্ট্রেলিয়ার Geelong Art Gallery তে আগামী ৩১জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেখানো হবে।

জ়ে.এ আকাশ বর্তমানে আমাদের কথা পত্রিকার আলোকচিত্রী হিসেবে কাজ করছেন।এছাড়া তিনি drik picture library এবং  photo agency majority world.comএ কাজ করছেন।

আপনার মন্তব্য লিখুন