আপনি এখানে : হোম : ছবি : দৃক গ্যালারীতে “গার্মেন্টস শ্রমিকের জীবন ও সংগ্রাম” শীর্ষক চিত্র প্রদর্শনী
ছবি

দৃক গ্যালারীতে “গার্মেন্টস শ্রমিকের জীবন ও সংগ্রাম” শীর্ষক চিত্র প্রদর্শনী

ধানমন্ডির দৃক গ্যালারীতে আগামী ১৮ জুলাই বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে আলোকচিত্রশিল্পী তাসলিমা আখ্‌তারের সাত দিনব্যাপী  একক আলোকটিত্র প্রদর্শনী “গার্মেন্টস শ্রমিকের জীবন ও সংগ্রাম” এর উদ্বোধন অনুষ্ঠান।প্রদর্শনীটির উদ্বোধন করবেন প্রফেসার ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী।এছাড়া আরো উপস্থিত থাকবেন সাউথ এশিয়ান ইন্সটিটিউট অব ফটোগ্রাফী,পাঠশালার  অধ্যক্ষ্য বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম, বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এবং গার্মেন্টস শ্রমিক আন্দোলনের সংগঠক ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু।

প্রদর্শনীটি আগামী ১৮ জুলাই থেকে ২৪ জুলাই প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

আপনার মন্তব্য লিখুন