বিজিএমইএ এবং গানচিলের যৌথ উদ্যোগে গার্মেন্টস শ্রমিকদের প্রতিভা যাচাইয়ে শুরু হতে যাচ্ছে মিউজিক্যাল কম্পিটিশন ‘গাও প্রাণ খুলে গাও’।অনুষ্ঠানটি নিয়মিত প্রচারিত হবে জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশনে।অনুষ্ঠানের উদ্যোক্তারা বলেন গার্মেন্টস শ্রমিকরা আমাদের অর্থনীতিতে বিশাল ভূমিকা রেখে যাচ্ছে।তাই তাদের জন্য কিছু করতে পারাটা আনন্দের।গার্মেন্টস সেক্টরের সকল শ্রমিকদের জন্য এই অনুষ্ঠানের রেজিষ্ট্রেশন উম্মুক্ত।
বিচারক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বনামধন্য সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর সহ প্রখ্যাত আরো অনেক শিল্পী।