আগামী ১৬ জুলাই থেকে দৃক গ্যালারীত শুরু হতে যাচ্ছে সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী ‘Emerged from unknown -ii’।১৬ তারিখ বিকেল ৪.৩০ মিনিটে প্রদর্শনীটির উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক আবুল বারক আলভী।প্রদর্শনীতে অংশগ্রহণকারী সবাই প্রতিবন্ধি শিশু।প্রতিবন্ধিরা অক্ষম নয় তারাও সৃজনশীল কাজ করতে সক্ষম।তাদের প্রয়োজন শুধু সবার সমর্থন,এই কথাগুলোকে সামনে রেখে সার্ফ এক্সেলের সহায়তায় ব্যাতিক্রমধর্মী এই আয়োজন করেছে HANS নামের প্রতিবন্ধি সচেতনতা সৃষ্টিকারী একটি সংগঠন।মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ETV, New age, Radio today এবং bdnnews 24.com।
প্রদর্শনী থেকে প্রতিবন্ধিত্বের প্রতি সচেতনতার কার্যক্রম হিসেবে বিভিন্ন তথ্য প্রদান করা হবে।প্রদর্শনী্তে যে সকল ছবি বিক্রি হবে তার সম্পূর্ণ অর্থ শিল্পীদের প্রদান করা হবে। আগামী ২২ জুলাই পর্যন্ত প্রতিদিন ৩টা থেকে ৮টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।