ধানমন্ডির দৃক গ্যালারীতে আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে পাঁচদিনব্যাপী ‘ঈদ মেলা-২০১০’ শীর্ষক এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।গতকাল রবিবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন।জমজম কসমেটিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রদর্শনী আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।
প্রদর্শনীতে পোষাকসহ কসমেটিকস,গৃহস্থালী পন্য,গহনা ছাড়াও নানা পণ্যের প্রদর্শন ও বিক্রয়ের ব্যাবস্থা রাখা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে সেলিনা হোসেন বলেন, ‘ঈদকে সামনে রেখে এধরনের আয়োজন প্রশংসনীয়।এর ফলে আগত দর্শকেরা এক জায়গায় প্রয়োজনীয় পন্য সামগ্রী পাবেন ফলে এই যানজটের নগরীতে তাদের কিছুটা হলেও সময় বাচবে’।
প্রদর্শনীকে আকর্ষনীয় করে তুলতে প্রতিদিনই শাহজাদী মেহেদীর পক্ষ থেকে ফ্রি মেহেদী লাগানো হবে।