গতকাল বৃহস্পতিবার লালমাটিয়ায় দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দূরবীনের নিজস্ব প্র্যাকটিস প্যাডের উদ্বোধন করা হয়। প্র্যাকটিস প্যাডের উদ্বোধন করেন জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ ।এ উপলক্ষে আয়োজন করা হয় এক মিলাদ মাহফিলের। অনুষ্ঠানে ‘রেডিও দূরবীন’ ও দূরবীনের নিজস্ব স্টুডিও স্থাপন কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়। দূরবীন ব্যান্ডের ভোকাল আইয়ুব শাহরিয়ার বলেন, ‘আজকের এই সময়টা আমাদের জন্য খুব আনন্দের। অনেকদিনের পরিশ্রম এবং অপেক্ষার পর আজ আমরা নিজস্ব প্যাডে প্র্যাকটিস শুরু করতে যাচ্ছি। আশা করি, কিছুদিনের মধ্যেই আমরা রেডিও দূরবীন এবং স্টুডিওর আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারব।’
এ সময় দূরবীনের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আরো অনেকেই ।হাবিব দূরবীনের কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের সাফল্য কামনা করেন।