গতকাল ৫ নভেম্বর থেকে ধানমন্ডির দৃক গ্যালারিতে ফটোগ্রাফার এম. এম. জাহিদুর রহমান বিপ্লব ও মোহাম্মদ গোলাম সারোয়ারের “রিপ্রেজেন্টিং বাংলাদেশ” শিরোনামে রূপময় বাংলাদেশের রূপবৈচিত্রের উপর এক ফটোগ্রাফি এক্সিবিশনের উদ্বোধন করা হয়।
প্রদর্শনীর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপুর্ত বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খান, এমপি। এছাড়া আরো উপস্থিত ছিলেন স্বনামধন্য আলোকচিত্র শিল্পী জনাব গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম এবং কাজী হামিদুল হক।
গ্যালারীতে এই দুইজন ফটোগ্রাফারের বিভিন্ন বিষয়ের উপর তোলা মোট ৬০টি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে।
এক্সিবিশন চলবে আজ ৬ নভেম্বর থেকে আগামী ১১ নভেম্বর ২০১০ প্রতিদিন বেলা ৩.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত।