গ্রামীন ফোন আয়োজিত দুইদিন ব্যাপী ঢাকা ওয়ার্ল্ড মিউজিক ফেস্ট ২০১১ আগামী ৪ঠা ফেব্রুয়ারী বিকাল তিনটায় শুরু হয়ে পরের দিন রাত দশটা পর্যন্ত চলবে। মহান আন্তর্জাতিক ভাষা দিবসকে সামনে রেখে আয়োজিত এই কনসার্টটি অনুষ্ঠিত হবে ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে।এতে সংগীত পরিবেশনা করবেন দেশ ও বিদেশের স্বনামধন্য শিল্পী ও ব্যান্ডঃ Dele Sosimi Band, শাহজাহান মুন্সী, লালন, মতিম্বা, রব ফকির, লক্ষী টেরা, আজব, প্রবাসী প্রমূখ।
টিকেট পাওয়া যাচ্ছেঃ আমেরিকান বার্গার এর সব শাখায়, বনানীস্থ প্ল্যাটিনাম সুইটস, কফি ওয়ান ওয়ান, এইচ টু ও (ধানমন্ডি ও বনানী), ঠান্ডার বোল্ট।