গত ৯ই জানুয়ারি ঢাকার প্রেস ক্লাবে শুরু হয়েছে তিনদিন ব্যাপী কার্টুন প্রদর্শনী। মোট ৩৪ জন পেশাদার ও অপেশাদার কার্টুনিষ্ট এর ৭১ টি কার্টুন নিয়ে শুরু হয়েছে এই প্রদর্শনী। বিশিষ্ট শিল্পী শিশির ভট্টাচার্য, আহসান হাবীব, কাইয়ুম চৌধুরী এবং র নবী প্রদর্শনীটি উদ্বোধন করার পর তিনটি কার্টুন অঙ্কন করেন। ‘ঢাকা’ শীর্ষক এই প্রদর্শনীতে শহুরে জীবনের লোড শেডিং, পানি সমস্যা, ভূমিকম্প ভীতি, ট্রাফিক সমস্যা, পানি জমাট ইত্যাদি বিষয়কে চিত্রকর্মে ফুটিয়ে তুলেছেন কার্টুনিষ্টরা। এই প্রদর্শনীর মাধ্যমে Bangladesh Cartoonist Association নামক প্রতিষ্ঠানের পথচলা শুরু হয়েছে।