আপনি এখানে : হোম : ছবি : ঢাকা আর্ট সেন্টারে জামাল আহমেদের ‘মিডনাইট ড্রিমস’
ছবি

ঢাকা আর্ট সেন্টারে জামাল আহমেদের ‘মিডনাইট ড্রিমস’

ঢাকা আর্ট সেন্টারে গত ১৫ অক্টোবর থেকে শুরু হয়েছে প্রখ্যাত চিত্রশিল্পী জামাল আহমেদের সপ্তাহব্যপী একক চিত্র প্রদর্শনী ‘মিডনাইট ড্রিমস’।প্রদর্শনীর উদ্বোধন করেন স্পেনিশ রাষ্ট্রদূত আরতুরো পেরেজ মার্টিনেজ।এছাড়া সেসময় আরো উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী।চিত্রকর্মের উপর জামাল আহমেদের লেখা ‘ড্রয়িং এন্ড পেইন্টিং’ বইয়ের উদ্বোধন করেন ফ্রেঞ্চ রাষ্ট্রদূত চার্লি কসেরেট।

প্রদর্শনীতে প্রায় ৫০টি চিত্রকর্ম রয়েছে।তার চিত্রকর্মে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য,বাংলার নারী,বাংলার গ্রাম ও গ্রামের মানুষ এবং বাউল সমাজের চিত্র ফুটে উঠেছে।

জামাল আহমেদ সত্তরের দশকের একজন অন্যতম চিত্রশিল্পী।তার চিত্রকর্মে সবসময়ই ফুটে উঠে প্রাকৃতিক সৌন্দর্য,মানুষের আনন্দ-বিরহ-প্রতিক্ষা।এছাড়া তিনি একজন সচেতন চিত্র শিল্পী হিসেবে তার চিত্রকর্মে ফুটিয়ে তুলেছে দেশের আর্থ সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের চিত্র।

প্রদর্শনীটি আগামী ২৩ অক্টোবর পর্যন্ত চলবে।

আপনার মন্তব্য লিখুন