আপনি এখানে : হোম : : দেশ টিভিতে শুরু হতে যাচ্ছে ‘কে হতে চায় কোটীপতি’

দেশ টিভিতে শুরু হতে যাচ্ছে ‘কে হতে চায় কোটীপতি’

দেশ টিভিতে শুরু হতে যাচ্ছে উত্তেজনাপূর্ণ,মেধাভিত্তিক তথ্য ও বিনোদণমূলক টিভি রিয়েলিটি শো ‘who wants to be a milliner’ এর বাংলাদেশ সংস্করণ ‘কে হতে চায় কোটীপতি’।গত ২ আগস্ট  সোমবার দেশ টিভির কার্যালয়ে দেশ টিভি,ডেলটা বে এবং রেড ডটের মধ্যে এবিষয়ে এক ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষ্রর হয়।

দেশ টিভির পক্ষে ব্যাবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর,ডেলটা বে’র চেয়ারম্যান এম ফখরুজ্জামান রাজী এবং এবং রেড ডটের ব্যাবস্থাপনা পরিচালক গাজী শুভ্র চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এছাড়াও আরো উপস্থিত ছিলেন দেশ টিভির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

এবছ্র গত ২৮ এপ্রিল এক সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ‘কে হতে চায় কোটীপতি’ কার্যক্রম শুরু করে।

আপনার মন্তব্য লিখুন