বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের অন্যতম প্রিয় নাম নিলুফার ইয়াসমিন।পৃথিবী থেকে বিদায় নিয়েও আজও তার কর্মময় জীবন তাকে স্মরণীয় করে রেখেছে।তার সঙ্গীতের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশ করেছে স্মৃতিচারনমূলক বই ‘কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমীন’ এবং ভিডিও ডকুমেন্টারি ‘সুরের স্বজন’।
আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশনা দুটির মোড়ক উন্মোচন করা হবে। মোড়ক উন্মোচন করবেন বাংলাদেশের দুই অন্যতম সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমীন ও রেজওয়ানা চৌধুরী বন্যা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে এখানে থাকবে গানের আয়োজন।