আপনি এখানে : হোম : : ঢাকা আর্ট গ্যালারীতে Bangladeshi photographers এর আলোকচিত্র প্রদর্শনী

ঢাকা আর্ট গ্যালারীতে Bangladeshi photographers এর আলোকচিত্র প্রদর্শনী

ধানমন্ডির ঢাকা আর্ট গ্যালারীতে গতকাল শুরু হয়েছে ‘Bangladeshi photographers challenge’  শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।গতকাল প্রদর্শনীর উদ্বোধন করেন প্রখ্যাত আলোকচিত্রশিল্পী ডেভিড বারিকদার।এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক কায়সার মাহমুদ এবং ঢাকা আর্ট গ্যালারীর ট্রাস্টি মেম্বার জামাল আহমেদ।অনলাইন প্রতিযোগিতায় নির্বাচিত ২৭৫ জন আলোকচিত্রীকে বয়সের ভিত্তিতে তিনটি গ্রুপে বিভক্ত করে সেখান থেকে বাছাইকৃত ৫০টি আলোক চিত্র নিয়ে এই প্রদর্শনী।প্রদর্শনী শেষে প্রতি গ্রুপের নির্বাচিত আলোকচিত্রশিল্পীদের পুরস্কৃত করা হবে।

প্রদর্শনীর মিডিয়া পার্টনার হিসেবে আছে বাংলা ভিশন,রেডিও abc এবং ডেইলি স্টারের সাপ্তাহিক প্রকাশনা স্টার ক্যাম্পাস।

প্রদর্শনীটির আয়জন করেছে আলোকচিত্রশিল্পী সংগঠন Bangladeshi photographers।

আপনার মন্তব্য লিখুন