আপনি এখানে : হোম : : বাংলা একাডেমীতে সংবাদ সম্মেলন

বাংলা একাডেমীতে সংবাদ সম্মেলন

আগামীকাল ৩রা ডিসেম্বর শুক্রবার বাংলা একাডেমীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমী আয়োজিত কর্মসূচিরও সূচনা হবে প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় একাডেমীর সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করবেন এবং একাডেমীর রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকীর বর্ষব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।আলোচিত কর্মসূচীর মধ্যে রয়েছে ‘এখন রবীন্দ্রনাথ’ শীর্ষক স্মারক বক্তৃতা।বক্তৃতা প্রদান করবেন সনৎকুমার সাহা।এমাসেই প্রকাশিত হবে ‘রবীন্দ্রনাথ’ শীর্ষক গ্রন্থ এবং আগামী এক বছরে বাংলা একাডেমী থেকে প্রকাশ করা হবে রবীন্দ্র বিষয়ক ৩০টি বই।এছাড়া অমর একুশে গ্রন্থমেলা -২০১১তে মেলার মূল মঞ্চে প্রতিদিন আয়োজন করা হবে রবীন্দ্র বিষয়ক আলোচনা সভা।এগুলো ছাড়াও সভায় আরো বেশ কিছু কর্মসূচী ঘোষনা করা হয়।



আপনার মন্তব্য লিখুন