আজ রাতে দেশে ফিরছেন পপ সম্রাট আজম খান।সিঙ্গাপুরে সফল অস্ত্রপাচার শেষে আজ সিঙ্গাপুর এয়ারলাইন্সে দেশে ফেরার কথা তার।মুখগহ্ব্ররের ঝিল্লির ক্যান্সারে আক্রান্ত আজম খান চিকিৎসকদের পরামর্শে গত ১৪ জুলাই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত ২৮ জুলাই নাক, কান ও গলা বিশেষজ্ঞ অ্যান্ড্রু লয় হেং চেইনের নেতৃত্বে আজম খানের সফল অস্ত্রোপচার হয়। পারিবারিক সূত্রে জানা যায় কেমোথেরাপি নেওয়ার জন্য আগামী সেপ্টেম্বরে তাকে আবার সিঙ্গাপুরে যেতে হবে।