আপনি এখানে : হোম : : দশ বছর পর আর্কে ফিরলেন হাসান

দশ বছর পর আর্কে ফিরলেন হাসান

অবশেষে আবার নিজের পুরনো ব্যান্ড আর্কে ফিরে আসলেন হাসান।প্রায় দশ বছর আগে আর্ক ছেড়ে গিয়েছিলেন তিনি। আর্ক থেকে বেরিয়ে হাসান ‘জন্মভূমি’এবং ‘স্বাধীনতা’  নামে দুটি ব্যান্ড গঠন করেছিলেন। ঐসময় আর্কের প্রতিষ্ঠাতা-দলনেতা আশিকুজ্জামান টুলুও চলে গিয়েছিলেন কানাডায়। সব ব্যবধান দূর করে আবারও একসঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছেন হাসান ও আশিকুজ্জামান টুলু। অল্প দিনের মধ্যেই আসবে আর্কের নতুন অ্যালবাম। অ্যালবামের কাজ ইতোমধ্যেই শুরু করার প্রস্তুতি চলছে।হাসানের দায়িত্বেই গানের সুরারোপ চলবে।টুলু ও হাসান ছাড়া অন্য সদস্যদের নাম অতি শিঘ্রই ঘোষনা করা হবে।তবে পুরনো সদস্য পঞ্চম ব্যান্ডে থাকছেন না।

আগামী বছরের ফেব্রুয়ারী মাসে টুলু দেশে ফিরলে অ্যালবামের কাজ পুরোপুরি শুরু হবে এবং নিয়মিত পুরো লাইন-আপ নিয়ে কনসার্ট করা হবে।

আপনার মন্তব্য লিখুন