ঈদ উপলক্ষ্যে আইয়ুব বাচ্চুর সুর ও সংগীতায়োজনে বাজারে আসছে মিক্সড অ্যালবাম ‘অনুভবে’।এর আগে আইয়ুব বাচ্চুর সুর ও সংগীতায়োজনে সর্বশেষ মিক্সড অ্যালবাম ‘আয়না’ প্রকাশিত হয়েছিল কয়েক বছর আগে।অতি সম্প্রতি ফাহিম মিউজিকের ব্যানারে বাজারে আসবে অ্যালবামটি। অ্যালবামে কন্ঠ দিয়েছেন পাঁচজন কন্ঠশিল্পী।এরা হলেন হাসান আবিদুর রেজা জুয়েল,বিজয় মামুন, নওশাদ বাবু,মিমি ও কান্তা।গানগুলোর কথা লিখেছেন হোসেন ইমাম।আইয়ুব বাচ্চু মনে করেন নতুন ঘরানার এই গান শ্রোতাদের ভালো লাগবে।