স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কন্ঠযোদ্ধা আবদুল জব্বারের শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে। গত রোববার তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
আবদুল জব্বার অনেক দিন ধরেই কিডনি ও লিভারের নানা রোগে ভুগছেন।এই মুক্তিযোদ্ধা কন্ঠশিল্পীর উন্নত চিকিৎসার জন্য ৬ অক্টোবর হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান এ কে এম খোরশেদ আলমের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।এরই মধ্যে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আগামী রোববার নাগাদ রিপোর্টগুলো পাওয়া যাবে।
এরই মধ্যে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আগামী রোববার নাগাদ রিপোর্টগুলো পাওয়া যাবে।আবদুল জব্বারের অসুস্থতা সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোলিভার বিভাগের সহযোগী অধ্যাপক শাহীনুল আলম বলেন, আবদুল জব্বার এখন কিছুটা সুস্থ। তাঁর মূল সমস্যা হচ্ছে পেটে গ্যাস। এ ব্যাপারে কয়েকটি পরীক্ষা করা হয়েছে। রিপোর্টগুলো হাতে পাওয়ার পরই পরবর্তী চিকিৎসায় যাওয়া যাবে। তবে বড় ধরনের কোনো সমস্যা আপাতত নেই। আশা করা হচ্ছে, খুব শিগগিরই তিনি বাসায় ফিরে যেতে পারবেন।
আবদুল জব্বারের জনপ্রিয় অনেক গানের মধ্যে রয়েছে ‘মাঝি বাইয়া যাওরে’, ‘ওরে নীল দরিয়া’,’সালাম সালাম’সহ আরো অনেক গান।এই গুনী শিল্পী স্বাধীনতা পদক, একুশে পদক,বঙ্গবন্ধু পদকসহ আরো অসংখ্য পুরস্কার লাভ করেছেন।
May god bless you.
May allah bless you………..