স্বনামধন্য পরিচালক লেখক টোকন ঠাকুর এবারের বইমেলা নিয়ে বেশ উৎফুল্ল। তিনি জানান গত কয়েক বছর বিভিন্ন কাজের চাপের মেলাতে আসতে না পারায় যে দুঃখ ছিল তা এবার ঘুচেছে মেলায় প্রচুর সময় ব্যয় করতে পারায়। আর দ্বিতীয় কারণ হল মেলায় তার তিন টি বই এসেছে। মেলায় প্রকাশিত ‘তা ভাষায় প্রকাশ করা যায় না’ বইটি তার সর্বশেষ প্রকাশিত বই। মাঝে লেখালেখিতে যে শুন্যতার সৃষ্টি হয়েছিল তা এবার বই মেলার কারণে অনেকটাই কমেছে।তিনি আরো জানান, এবারের বইমেলায় তথ্য প্রযুক্তির স্টল গুলো অংশগ্রহণ করায় বইমেলাতে ভিন্ন মাত্রা যোগ হয়েছে।