বইমেলায় এসেছিলেন অভিনেত্রী, মডেলকন্যা, গায়িকা স্বাগতা। তিনি জানালেন বই মেলায় নিজের জন্য যতটুকু আসেন তার চেয়েও বেশি আসেন ছোট বোনের জন্য। কারন বই পড়ার ইচ্ছা থাকা স্বত্তেও কাজের চাপে সময় হয়ে ওঠে না। গতবারের সাথে এবারের বই মেলার তুলনা প্রসঙ্গে তিনি জানান আজকের সোমবারে ভীড় একটু কম, কারন হয়ত গত তিন দিনই বই মেলায় অনেক ভীড় ছিল। তবে এটা একদিক দিয়ে ভাল হয়েছে স্বাগতার জন্য, এর ফলে তিনি মেলায় আসা বই গুলো ঠিকমত দেখতে পেরেছেন যা গতবার অতিরিক্ত ভীড়ের জন্য পারেননি। তার মতে স্টল গুলো সব আগের জায়গাতেই আছে, তবে মেলায় স্বপ্নের সিঁড়ির মতো স্টল এবারই প্রথম দেখলেন এবং এরকম উদ্যোগ দেখে তিনি আনন্দিত। কারন এর ফলে বাসায় বসেই বই মেলার সকল খবর এবং প্রকাশিত সকল বইয়ের লিস্ট দেখেই বাসাতেই ঠিক করা যাবে বইমেলায় কি কিনবেন, কোথায় যাবেন।