মেলার ২৩ তম দিনে মেলা প্রাঙ্গন ছিল মোটামুটি জমজমাট।বিভিন্ন বয়সী পাঠকেরই সমাগম ঘটেছে।এদের মধ্যে থেকে স্বপের সিঁড়ির সাথে কথা হয় নারায়নগঞ্জ আইডিয়াল স্কুলের কিছু ছাত্রী এবং শিক্ষকের সাথে।তাদের একজন শিক্ষার্থী রূপা জানায় স্কুলের লাইব্রেরির জন্য বই কিনতে শিক্ষকেরা তাদের উপরই দায়িত্ব দিয়েছেন।প্রত্যেককে একঘন্টা করে পছন্দমত দুইটি করে বই কিনতে বলা হয়েছে।নিশি,অর্পিতা,ফারজানা জানায় বইমেলাতে সবসময়ই আসা হয়।তবে এবার বন্ধুদের সাথে এসে বেশি ভাল লাগছে।নতুন বই দেখছি,ভূতের বই কিনেছি,আরো কিছু বই কিনব।তাদের সাথে কথা বলে এই বিশেষ উদ্যেগ সম্পর্কে জানতে আমরা তাদের শিক্ষক জনাব সুধীর বরন মাঝীর সাথে কথা হয়।কেন এই উদ্যেগ নেয়া হয় এই প্রশ্নের জবাবে তিনি বলেন স্কুলের লাইব্রেরির বইগুলো মূলত স্কুলের ছাত্র-ছাত্রীর জন্যেই।