আপনি এখানে : হোম : সাক্ষাতকার : শুভ এবং শহর
সাক্ষাতকার

শুভ এবং শহর

স্বপ্নের সিঁড়ির সাথে এক সাক্ষাৎকারে শিল্পী শুভ আমাদের জানান, ঢাকার সিদ্ধেরশরীতে বড় হয়েছেন তিনি। ছোট বেলায় বাবার অনুপ্রেরণা আর গানের প্রতি নিজের আগ্রহ সেই থেকেই শুরু। পাড়ার বন্ধুদের নিয়ে গড়ে তুলেন ব্যান্ড ‘ড্যাজেল’।

কিন্তু একটা সময় জীবনের প্রয়োজনে ব্যন্ডের সদস্যরা ব্যস্ত হয়ে পড়লে ব্যন্ড এর কার্যক্রম অনিয়মিত হয়ে পড়ে।ঠিক সেই সময় শুধুমাত্র মিউজিকের প্রতি ভালবাসার কারনে কাকরাইলে আর্টস অব নয়েজে সাউন্ড ইঞ্জিনিয়ারের কাজ শুরু করেন তিনি।ওখানে কাজ কারার সময় মাসুম ভাইয়ের কাছে অনেক কিছু শিখেছেন জানালেন।এরপর বেঙ্গল মিউজিকে সাউন্ড ইঞ্জিনিয়ারের কাজ করতে করতে পাড়াত বড় ভাই শিল্পী অর্নব এর অনুপ্রেরনায় দীর্ঘ বিরতির পর প্রথম ঝলমুড়ি অ্যালবামে বৃত্তের বাইরে গানটি করেছেন।বৃত্তের বাইরে গানটি যখন শ্রোতা্রা ভালোভাবে নিল এই পুরো ব্যাপারগুলোই নিজের একক অ্যালবাম বের করার পিছনে অনুপ্রেরনা হিসাবে কাজ করেছে।তিনি আমাদের আরও জানান শুভ এবং শহর অ্যলবামের গানগুলো এই শহরের মানুষের সম্পর্কের টানাপড়েন,এই শহরে বেড়ে ওঠা এই সব নিয়েই গাওয়া।তিনি আশা করেন গান গুলো শ্রোতাদের ভাল লাগবে। আর এই অ্যালবাম কে রিলিজ করতে যাদের সহযোগিতা তিনি কৃতজ্ঞচিত্তে স্মরন করেন তারা হলেন,হায়দার হোসেন(একুস্টিক গিটার-বৃত্তের বাইরে),পান্থকানাই(ড্রামস্‌-কর্কট,বৃত্তের বাইরে),কুশল(পিয়ানো-কালোটিপ এবং শহর),তানিম (বেজ গিটার)জালাল বাঁশি, আরিফা রানা (খমক ও দোতারা),ধ্রব বেজ গিতার,দীপ্ত ব্যাকাপ ভয়েজ,লিমন ভয়েজ কোরস, আশীষ বেজ গিটার,সারাহ বিল্লাহ, প্রিয়াঙ্কা- ব্যাকাপ ভয়েজ,পলাশ- রেডিও একটিভ।

আপনার মন্তব্য লিখুন