আপনি এখানে : হোম : সাক্ষাতকার : রবীন্দ্রসংগীত শিল্পী ইয়াসমিন শফিক
সাক্ষাতকার

রবীন্দ্রসংগীত শিল্পী ইয়াসমিন শফিক

সংগীতার ব্যানারে ইয়াসমিন শফিক এর এই পর্যন্ত চারটি অ্যালবাম বের হয়েছে। ‘প্রথম কদম ফুল’ অ্যালবাম দিয়ে যাত্রা শুরু করে ‘মোর হৃদয়ে লাগে দোলা’, ‘ওহে সুন্দর মম’ এবং ‘রুপ সাগরে দুব দিয়েছি’ অ্যালবাম দিয়ে পূর্নতা পেয়েছে তার সঙ্গিত সাধনা। জন্ম তার সিরাজগঞ্জে। গান শেখায় হাতে খড়ি সিরাজগঞ্জ ললিতকলা আকাডেমিতে। গান সেখার পেছনে মা-বাবার প্রেরনাই ছিল মূল শক্তি। সঙ্গিত শিল্পের বর্তমান অবস্থা সম্পর্কে তার মতামত, ” বর্তমানে সঙ্গিত শিল্প অনেক অগ্রসর। একজন প্রখ্যাত শিল্পী দেশের মূল্যবান সম্পদ। দেশিয় ঐতিহ্যকে বাহিরের মাটিতে তুলে ধরার জন্য তাদের অবাদানটাই বেশি। তাই সরকারের প্রতি আমার অনুরোধ যোগ্যতা সম্পন্ন শিল্পীদের যেন যথার্থ সম্মান ও মূল্যায়ন করা হয়।’ তরুণ শিল্পীদের প্রতি তার অনুরোধ তারা যেন সঙ্গিত নিয়ে বেশি বেশি চর্চা করে।। সঙ্গিতা তার কয়েকটি অ্যালবাম বাজারে ছেড়েছে। প্রডাকশন হাউজগুলোর প্রতি তার অনুরোধ তারা যেন দেশের যোগ্যতা সম্পন্ন শিল্পীদের নিয়ে কাজ করেন। প্রতিভাবান শিল্পীদের মধ্যে আবিদ শাহরিয়ারকে তার ভাল লাগে। তার মৃত্যুতে দেশ প্রথম সারির একজন রবীন্দ্র শিল্পীকে হারিয়েছে। শ্রোতাদের মনে আনন্দ দেবার জন্য যতদিন সম্ভব রবীন্দ্র সঙ্গিত গেয়ে যাওয়াই তার ভবিষ্যত পরিকল্পনা।

আপনার মন্তব্য লিখুন