বইমেলা লেখক শিল্পীদের জন্য একটি তীর্থস্থান বললেন কবি কামরুজ্জামান ভূঁইয়া । তিনি আরও বলেন, ছোট ছোট বাচ্চারা ঈদের দিনকে যেমন আনন্দের মনে করে তেমনি লেখকরা মনে করে বইমেলার এই মাসটি তাদের।তাদের যাওয়ার কোন জায়গা নেই,চাওয়ার ও জায়গা নেই,যা কিছু মত বিনিময়,আড্ডা সবকিছু এইখানেই।একুশের চেতনা বলতে গেলে বাঙালির মূল চেতনা।বাঙালি স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু আপাময় জনসাধারনের আশা আকাঙ্খা এখনো পূরণ হয়নি।স্বাধীন দেশ হিসেবে কোন এক সময় আমরা লক্ষ্যে পৌছাব।নতুন প্রজন্ম যারা,বইমেলাটা তাদের জন্য পথ নির্দেশিকের দায়িত্ব পালন করছে।