আজকে বইমেলায় এসেছিল আইডিয়াল স্কুলের দশম শ্রেনীর কিছু ছাত্র। তারা জানাল, বই মেলাতে আসা, নতুন বই পড়া, নতুন বই দেখা সবসময়ই আনন্দের। আমীন জানাল ‘বিনা স্বদেশী ভাষা, মেতে কি মনের আশা’। ‘দুনিয়া কাপানো ত্রিশ মিনিট’ এরকম কিছু পদক্ষেপই সাহায্য করবে তরুন প্রজন্মকে নিজের ভাষা সংস্কৃতি সম্পর্কে আরো বেশি করে জানতে, আত্মার ভিতর থেকে অনুভব করতে। বই মেলাতে বিভিন্ন ধরনের সংগঠন যেমন স্বপ্নেরসিড়ি কে তারা ধন্যবাদ জানান কারন এ ধরনের সংগঠনগুলো যত বেশি প্রচার ও প্রচারনা করবে, নতুন প্রজন্ম তত বেশি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে বলে তিনি মনে করেন। দিপ্ত মনে করে, আমাদের ভাষাশহীদদের মহান আত্মত্যাগ বাংলাকে আমাদের মাতৃভাষা রুপে প্রতিষ্ঠিত করেছে। আর আমাদের উচিৎ এই মাতৃভাষাকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করতে শুধুমাত্র বিভিন্ন ধরনের পদক্ষেপই নয়, বরং মাতৃভাষাকে আমাদের আত্মার সাথে একাত্ব করে অনুভব করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে হবে।