কবি এস্তানুল হক এর “চৌদ্দ বরনের চৌদ্দ চরনে” কবিতার বই এর মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ডঃ এ কে আজাদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ শেখ আবদুস সালাম, বায়ো কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডঃ আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু হল (ঢাকা বিশ্ববিদ্যালয়)এর প্রভোষ্ট কবি ডঃ বায়তুল্লাহ কাদেরী এবং আরো অনেকে। ডঃ বায়তুল্লাহ কাদেরী বলেন কবি এস্তানুল হক একজন নিভৃতচারী বিশিষ্ট মুক্তিযোদ্ধা, নিবেদিতপ্রান শিক্ষক। তার কবিতার বিষয় স্বদেশ, মৃত্তিকামূলক এবং বৃহত্তর গনমানুষ। ছোট ছোট অনুভুতি, মানবিক প্রানাবেগ তাঁর কবিতাগুলয় ভাষারুপ পেয়েছে। ডঃ এ কে আজাদ চৌধুরী বলেন, কবি এস্তানুল হক শিক্ষক হিসেবে অনেক যোগ্য ছাত্র গড়ে তুলেছেন, তাদের দ্বারাই এস্তানুল হক তার কবিতার বই প্রকাশের অনুপ্রেরনা পেয়েছেন। কবি এস্তানুল হক উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পাঠক যেন তার কবিতা গুলো পড়ে এবং একজন লেখক হিসেবে তার প্রকাশকে তিনি অনেক বেশি সম্মানের বলেও মনে করেন।