শীঘ্রই বাজারে আসছে দূরবীন ব্যান্ডের নতুন অ্যালবাম “দূরবীন 3.01″ কথা হচ্ছিল ব্যান্ডের অন্যতম সদস্য আইয়ুব শাহরিয়ার এর সাথে। তিনি আশা করছেন এই অ্যালবামটির মাধ্যমে শ্রোতাদের কিছু ভালো গান উপহার দিতে পারবেন তারা।
এরই সাথে দেশের আনাচে কানাচেতে লুকিয়ে থাকা তরুণ প্রতিভাকে তুলে আনতে দূরবীন ব্যান্ড আয়োজন করছে “দূরবীন রকার হান্ট” নামক প্রতিযোগিতা। এধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তরুণরা তাদের প্রতিভাকে তুলে ধরতে পারবেন বলে মনে করছেন আইয়ুব। আর তাঁর মতে তরুণদের তুলে আনার দায়িত্ব প্রতিষ্ঠিতদেরই।
ছোটবেলা থেকেই গানের সাথে আছেন আইয়ুব শাহরিয়ার। তিনি আশা করছেন তরুণরা আরো আরো চর্চার মাধ্যমে নিজেদের প্রতিভাকে বিকশিত করার চেষ্টা করবেন।