ধীমান সরকার, বিশ্বজিৎ বৈরাগী, রবিন বসাক ; চারুকলায় অধ্যয়নরত তিন বন্ধু। তিন বন্ধু-ই প্রতিবছর বইমেলাতে আসেন। বই কেনা, বই দেখা তাদের জন্য বরাবর-ই আনন্দের। নতুন কি আসল বা আমাদের জীবনে নতুন কি সুংযোজন হলো তা জানার জন্যে বই মেলাতে আসা উচিৎ। এবারের বইমেলায় এসে তারা স্বপ্নের সিঁড়ি’র কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করলেন। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান তারা। তারা মনে করেন আমাদের মাতৃভাষাকে এবং ভাষা-শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুধুমাত্র একটি মাস নয় বরং সারা বছরই বিভিন্ন উদ্দ্যোগ গ্রহণ করা উচিত।