আজ মেলায় এসেছিলেন কবি ও লেখক আসলাম সানি। স্বপ্নের সিড়িকে তিনি বলেন, একুশের চেতনার এই বই মেলাকে সামনে রেখেই সারাবছর ধরে প্রস্তুতি নেয় লেখক ও কবিরা। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করে এই বই মেলা। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হওয়াকে বাঙারি জাতির জন্য এক গৌরবময় ব্যাপার বলে উল্লেখ করেন আসলাম সানি।