মেলার ২৩তম দিনে বইমেলা প্রাঙ্গনে এসেছিলেন ভাষা সৈনিক আব্দুল মতিন। স্বপ্নের সিঁড়ির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, পুস্তক প্রকাশ না হলে যেমন আমাদের সম্পর্কে কেউ জানবে না, আমরাও অনেক কিছু জানার সুযোগ থেকে বঞ্চিত হব, সেই অর্থে এই পুস্তক প্রচার বাংলা ভাষা প্রচারের সবচেয়ে বড় মাধ্যম। আমরা এর বহুল বিকাশ আশা করি এবং এটা আমাদেরকে ব্যাপকভাবে বাংলাভাষা বুঝতে জানতে সাহায্য করবে।