ঢাকা আর্ট সেন্টারে আজ থেকে শুরু হতে যাচ্ছে প্রখ্যাত বাংলাদেশী আলোকচিত্রশিল্পী আনোয়ার হোসাইন এর আলোকচিত্র প্রদর্শনী ‘বিকজ অব ইউ’।প্রদর্শনীটির উদ্বোধন করবেন প্রখ্যাত চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাট্যব্যক্তিত্ব এবং ঢাকা আর্ট সেন্টার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রামেন্দু মজুমদার।প্রদর্শনীটি চলবে আগামী ২৯ অগাস্ট পর্যন্ত ।
আলোকচিত্রশিল্পী আনোয়ার হোসেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রীদের একজন।বাংলাদেশ, ভারত, ফ্রান্স ও আমেরিকা ঘুরে এসব ছবি তোলেন আনোয়ার হোসেন।তিনি আলোকচিত্রশিল্পের উপর বেশ কিছু বই লিখেছেন এবং দেশে ও দেশের বাইরে অনেক একক ও যৌথ আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।এছাড়া তিনি প্রায় ৬০টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।