জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা আর্ট সেন্টারে আয়োজন করা হয়েছে ‘চিরদিনের বঙ্গবন্ধু শীর্ষক’ এক তিনব্যপী চিত্রকর্মশালা।গতকাল ১৫ আগস্ট প্রখ্যাত চিত্রশিল্পী সাহাবুদ্দীন আহমেদ এবং ঢাকা আর্ট সেন্টারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রামেন্দু মজুমদার যৌথভাবে এই কর্মশালার উদ্বোধন করেন।এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস।
অভিজ্ঞ চিত্রশিল্পী শেখ আফজাল,জামাল আহমেদ,নিসার হোসাইন,মোহাম্মদ ইকবাল,শিশির ভট্রাচার্য্য এবং চারুকলার আরো কিছু উদীয়মান চিত্রশিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করছে।কর্মশালাটি আগামীকাল শেষ হবে।